তোমার মুখয়বে এতোখানিই সরলতা ভেসে থাকে যে আমি চেয়ে চেয়ে সেখানে সমুদ্র এঁকে ফেলি। শীতের শেষ বিকেলের মতো তোমার ঘুমনগরে চলতে গিয়ে, থেমে নেমে আসি সেই সমুদ্র থেকে। কথার ছলে হেসে উঠি, ভেসে গিয়ে উড়ে বসি সেই জানালায়, যেখানে থেমে থাকে তোমার আখিঁপল্লব!
মিথ্যের কোন সংসার নেই বলে— সম্পর্কে আমাদের কোন ডালপালা নেই আছে শুধুই চক্রাকারে পথচলা। যদি এরপর একদিন ভূকম্প হতো— যদি সোমেশ্বরীর দু—কূল উল্টে গিয়ে হয়ে যেতো একটা মরুভূমি, আমরা হেঁটে হেঁটে পাড়ি দিতাম এই সুসংনগর।
গতকাল যা বলেছিলাম— আজ তা মনেই করতে পারছি না শুধু এটুকু মনে ভাসছে—
❝যে আয়নায় তোমার মুখ ভেসে একটা নতুন গ্রহের জন্ম দেয়, সে আয়নায় কখনো যেন গ্রহণ না আসে...❞

0 Comments