Subscribe Us

header ads

বয়সটা

 



বয়সটা বেড়ে যাচ্ছে-

জামার ফাঁকে উঁকি মারছে লোমশ বুক
হাতের মুঠোতে রোদ হয়ে উঠছে মুখোশ
এবার চোখ বুজে বিশ্বাস করে নিতে হবে কাউকে।
পায়ের সাথে পা ফেলে যে পৃথিবী আঁকবো তাতে ভাগ বসাবে রক্তবীজ।
বয়সটা বেড়ে যাচ্ছে-
মাথার উপর বেড়ে উঠছে ফুসমন্তর
চুলের বন থেকে ঝরে যাচ্ছে অন্তর
এবার হাতের উপর জেগে উঠবে যে গাছ তার থেকে আশাকে নিরাশার ঘাটে হবে ভাসাতে।
ক্রমাগত শূন্যতল ধেয়ে আসবে-
থেমে আসবে ক্ষোভ।
বয়সটা বেড়ে আসছে...

Post a Comment

0 Comments