আসলে টাকায় ভালোবাসা বাঁচে না।
ভালো থাকতে অবশ্যই পর্যাপ্ত টাকার প্রয়োজন কিন্তু সম্পর্ক বাঁচে মায়ায়।
যে সম্পর্কগুলো কেবলমাত্র সাময়িক অর্থের অভাবে ফুরিয়ে যায় ওগুলোর চেয়ে বোধহয় কর্পূরের স্থায়িত্বও বহুগুণ বেশি।
আর যে সম্পর্কগুলো থেকে যাওয়ার সেগুলো এভাবেই থেকে যায় বছরের পর বছর— কেবল যত্ন করে আগলে রাখতে হয়।
আর যাদের পাশে চিরটাকাল হাত ধরে দাঁড়িয়ে থাকার মতো একটা নির্ভরযোগ্য মানুষ থেকে যায় তাদের মতো সফল এবং সুখী বোধহয় কেউ হয় না।
আসলে জীবনে অসময় আসতে তো সময় লাগে না, নিঃস্ব হয়ে গেলেও ছেড়ে না যাওয়ার মতো একজন মানুষ সবার জীবনেই বড্ড প্রয়োজন!
একদিন রং—রূপ—সৌন্দর্য্য—অর্থ সমস্ত কিছু ফুরিয়ে গেলেও ভালোবেসে যাওয়ার মতো একজন জীবনসঙ্গী কিংবা জীবনসঙ্গীনি সবার জীবনেই থাকুক...

0 Comments